Logo
Logo
×

ক্রিকেট

দুই টাইগার পেসারকে নিয়েই কেন্টের স্কোয়াড ঘোষণা

asif

asif

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

দুই টাইগার পেসারকে নিয়েই কেন্টের স্কোয়াড ঘোষণা

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন হাসান মাহমুদ। তার পাশাপাশি দলটি আরেক টাইগার পেসার খালেদ আহমেদকেও দলে নিয়েছে। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের পরের ম্যাচের স্কোয়াডে আছেন দুইজনই। সর্বশেষ ম্যাচে একাদশে হাসান জায়গা পেলেও ছিলেন না খালেদ আহমেদ। তবে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন তিনি। তাদের পাশাপাশি দলে বিদেশি হিসেবে আছেন কিথ ডাজন। যদিও দলে সর্বোচ্চ দুইজন বিদেশি খেলোনোর নিয়ম রয়েছে। উস্টারশায়ারের বিপক্ষে একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে কেন্ট। পেসার ম্যাট মিলনেসকে বিশ্রাম দেওয়া হয়েছে, দলে ফিরেছেন ম্যাট পার্কিনসন। কাউন্টিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ১৯ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ২ ম্যাচে ১২ উইকেট শিকার করেছিলেন এই পেসার। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচজয়ী বোলিংয়ের পর ফিরেই আবার ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট। খালেদ আহমেদের কাউন্টিতে এখনো অভিষেক না হলেও বাংলাদেশের হয়ে ১৮টি টেস্ট খেলা ৩১ বছর বয়সী এই পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ। ২০১৫ সালে সিলেটের হয়ে অভিষেকের পর ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে শিকার করেছেন ১৯০টি উইকেট। 
কেন্টের স্কোয়াড-
ড্যানিয়েল বেল ড্রামন্ড(অধিনায়ক), ক্রিস বেঞ্জামিন, বেন কম্পটন, জ্যাক ক্রলি, কিথ ডাজন (বিদেশী খেলোয়াড়), বার্টি ফোরম্যান, হাসান মাহমুদ (বিদেশী খেলোয়াড়), খালেদ আহমেদ (বিদেশী খেলোয়াড়), টাওয়ান্ডা মুয়েয়ে, স্যাম নর্থইস্ট, ম্যাট পার্কিনসন, ম্যাট কুইন, একাংশ সিং, গ্রান্ট স্টুয়ার্ট।

সম্পর্কিত খবর

ভারতের বিপক্ষে দল ঘোষণা দিলো জাপান

ভারতের বিপক্ষে দল ঘোষণা দিলো জাপান

হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে নারীদের

হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে নারীদের

‘এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ’

‘এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ’

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আইসিসি

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আইসিসি

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম