Logo
Logo
×

ক্রিকেট

শাস্তির মুখে পড়লেন পাকিস্তানী ওপেনার গুল ফিরোজা

asif

asif

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

শাস্তির মুখে পড়লেন পাকিস্তানী ওপেনার গুল ফিরোজা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার গুল ফিরোজা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচের পঞ্চম ওভারে হংকংয়ের বাঁহাতি স্পিনারের বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ ব্যবস্থা না থাকায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে সাজঘরে ফেরার পথে ব্যাটের দিকে ইশারা করে তিনি ব্যাটে বল লেগেছে বলে জানান এবং আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করন। ইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৮ (আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখানো) লঙ্ঘনের অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয় অপরাধ। ফলে তার শৃঙ্খলা রেকর্ডে মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ২-এ। চলতি এশিয়া কাপে পাকিস্তান দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি শাস্তির মুখোমুখি হলেন। এর আগে ভারতের বিরুদ্ধে ম্যাচে শেফালি বর্মাকে আউট করে উইকেটের দিক ইশারা করে উদযাপন করায় পাক অধিনায়ক ফাতেমা সানাকেও ১০% জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। হংকংকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার, অন্যদিকে প্রথম সেমিফাইনালে লড়াই করবে বাংলাদেশ ও ভারত।

সম্পর্কিত খবর

হৃদয়রে হৃদয়জুড়ানো ২৪২, বাংলাদশেরে স্বপ্নে রঙনি দিন

হৃদয়রে হৃদয়জুড়ানো ২৪২, বাংলাদশেরে স্বপ্নে রঙনি দিন

হতাশায় দিন শেষ করলো বাংলাদেশ

হতাশায় দিন শেষ করলো বাংলাদেশ

বিশ^কাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

বিশ^কাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম