Logo
Logo
×

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেলো ইংল্যান্ড

asif

asif

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেলো ইংল্যান্ড

হারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান করে ইংলিশরা। জবাবে ১৯ ওভারে ১৩৫ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের জয়ের মূল নায়ক অধিনায়ক হারি ব্রুক। মাত্র ৪৯ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৩২.৬৫। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। শ্রীলঙ্কার টস জিতে আগে বল করার সিদ্ধান্ত শুরুতেই ভুল প্রমাণিত হয়। জস বাটলার ও ব্রুকের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে ইংল্যান্ড। ২.১ ওভারে ৩১ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র ২১ বলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন তারা। ৬.৬ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। বাটলার ৪৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাটে ছিল ৮ চার ও ৩ ছক্কা। ১২.১ ওভারে ১৫৯ রানে বাটলার ফিরলেও থামেনি ব্রুকের তা-ব। মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ অধিনায়ক। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের মধ্যেই ৩২ রানে তিন উইকেট হারায় তারা। দাসুন শানাকা ১৪ বলে ২৪ ও দুনিথ ভেল্লালাগে ২১ বলে ৩৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৯তম ওভারের শেষ বলে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে অভিষিক্ত সনি বেকার ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। লিয়াম ডসন ও জেমি ওভারটন নেন দুটি করে উইকেট। ফলে বড় জয়ে সিরিজ শুরু করে ইংল্যান্ড।

সম্পর্কিত খবর

আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জ্যোতি

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জ্যোতি

কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন খালেদ আহমেদ

কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন খালেদ আহমেদ

এবার ত্রিদেশীয় সিরিজেও নাহিদকে পাচ্ছেনা বাংলাদেশ

এবার ত্রিদেশীয় সিরিজেও নাহিদকে পাচ্ছেনা বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন স্টিভ স্মিথ

অবসরের ইঙ্গিত দিলেন স্টিভ স্মিথ

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম