Logo
Logo
×

ক্রিকেট

বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব

asif

asif

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক - বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ^কাপজয়ী দলের পেছনে যাদের অবদান ছিল, তাদের অন্যতম খালেদ মাহমুদ সুজন। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরলেন সাবেক এই অধিনায়ক। এবার তার লক্ষ্য তৃণমূল থেকে নতুন প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলা। তাকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সুজন। বিশেষ করে বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। এবার তাকে দুই বছরের চুক্তিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। খালেদ মাহমুদ ক্রিকবাজকে বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি যোগ করেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ জিতেছি। বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কোচ হিসেবে কাজ করেছি। এই নতুন দায়িত্ব আমার জন্য একেবারে উপযুক্ত। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারবো।’ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ^কাপে বাংলাদেশ যখন প্রথমবারের মতো শিরোপা জেতে, তখন বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ। জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়ে তাকে আবারও বোর্ডে ফিরিয়ে আনতে আগ্রহী ছিল বিসিবির শীর্ষ নেতৃত্ব। ৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ এর আগে বিসিবির আগের কমিটির সময় একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন।

 

সম্পর্কিত খবর

লিড নিয়েও অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

লিড নিয়েও অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা গেলো ইমার্জিং দল

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা গেলো ইমার্জিং দল

যে কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন

যে কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন

তবে কি নেতৃত্ব হারাতে যাচ্ছেন মিরাজ?

তবে কি নেতৃত্ব হারাতে যাচ্ছেন মিরাজ?

বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কনস্টাস-প্যাটারসন-ফিলিপি

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কনস্টাস-প্যাটারসন-ফিলিপি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম