Logo
Logo
×

বিনোদন

সমুদ্রতীরে মুগ্ধতা ছড়ালেন দীঘি

asif

asif

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

সমুদ্রতীরে মুগ্ধতা ছড়ালেন দীঘি

রোদ নেমে গেছে। আকাশ কিছুটা মেঘলা। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর সেই সৈকতে দাঁড়িয়ে প্রার্থনা ফারদিন দীঘি। সামুদ্রিক বাতাসে যেন নিজেকে ভাসিয়ে দিলেন অনুভবের ভেলায়। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দীঘি। জলপাই, কালো আর হালকা নীলের সংমিশ্রণে শাড়ি, ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন অভিনেত্রী। সোনালী আভার খোলা চুল উড়ছে বাতাসের সঙ্গ পেয়ে। এসবের মধ্যে রূপ আর শরীরী আবেদনে ফুটিয়ে তুললেন নানা ভঙ্গিমায়। কখনো হাত মেলে দিয়ে, কখনো কোমরে-বুকে রেখে; ক্যামেরাবন্দী হয়েছেন দীঘি। ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কেবল দুটি শব্দ-‘ব্লেসড মেস’। অর্থাৎ প্রকৃতির নিবিড় স্পর্শে গিয়ে তিনি যেন একইসঙ্গে পরিতৃপ্ত এবং এলোমেলো অনুভব করছেন। ধারণা করা হচ্ছে, দীঘি তার ছবিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করেছেন। কিছুদিন আগেই কক্সবাজার গিয়েছিলেন অভিনেত্রী। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থেই ছিল তার ওই সফর। এদিকে শাড়িতে দীঘিকে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা। মাত্র আধা ঘণ্টায় পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে এক হাজার তিনশ। মন্তব্যও পড়ছে দেদার। কেউ লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’; আরেকজনের প্রশ্ন, ‘তুমি এত সুন্দর কেন?’ এসবের মাঝে অবশ্য নেতিবাচক মন্তব্যও কম নয়। তবে নেটিজেনদের এসব মন্তব্যে ভ্রুক্ষেপ করেন না দীঘি। প্রসঙ্গত, অনেক দিন হলো অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না দীঘিকে। বিভিন্ন প্রচারণামূলক কাজেই সময় কাটছে অভিনেত্রীর।

সম্পর্কিত খবর

ভেনিস উৎসবে ‘গোল্ডেন লায়ন’ জিতলো ‘ওম্যান আননোন’

ভেনিস উৎসবে ‘গোল্ডেন লায়ন’ জিতলো ‘ওম্যান আননোন’

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন করায় কড়া জবাব দিলেন নীনা গুপ্তা

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন করায় কড়া জবাব দিলেন নীনা গুপ্তা

বাদশাকে ‘প্লে-বয়’ আখ্যা দিলেন সাবেক স্ত্রী

বাদশাকে ‘প্লে-বয়’ আখ্যা দিলেন সাবেক স্ত্রী

ভিন্ন এক চরিত্রে পর্দায় আসলেন পাওলি দাম

ভিন্ন এক চরিত্রে পর্দায় আসলেন পাওলি দাম

অবশেষে অনুষ্ঠিত হচ্ছে কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট

অবশেষে অনুষ্ঠিত হচ্ছে কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট

মারা গেছেন স্বাধীন বাংলা বেতারের সেই শিবু রায়

মারা গেছেন স্বাধীন বাংলা বেতারের সেই শিবু রায়

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম