Logo
Logo
×

বিনোদন

মিষ্টি হাসিতে ভক্তদের নজর কাড়লেন তিশা

asif

asif

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

মিষ্টি হাসিতে ভক্তদের নজর কাড়লেন তিশা

প্রায় দুই দশক ধরে পর্দায় নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী, মডেল নুসরাত ইমরোজ তিশা। তার সাবলীল অভিনয় সবসময়ই প্রশংসা পেয়েছে দর্শকের। শুধু তাই নয়, রূপেও আলাদাভাবে প্রশংসিত হন এই অভিনেত্রী। তবে মডেলিংয়ের চেয়ে নিজের অভিনেত্রী সত্ত্বাকেই সবসময় বেশি গুরুত্ব দিয়ে এসেছেন তিশা। ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রশংসিত হন, তবে তার সাধারণ আউটফিট-স্টাইলই তাকে আইকনিক রেখেছে। টপস-গাউনে খুব একটা স্বাচ্ছন্দ্য নন তিনি, শাড়ির মতো সাধারণ-ট্র্যাডিশনাল পোশাকেই নিজেকে মেলে ধরতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হলো না, শাড়িতেই এবার ভক্তদের মুগ্ধ করলেন পর্দার এই প্রিয় মুখ। সদ্য সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। তাকে সেখানে দেখা গিয়েছে চিরচেনা ট্র্যাডিশনাল লুকেই; অর্থাৎ লাল শাড়িতে। সঙ্গে কাচের চুড়ি আর অলংকার। নানা ঢঙে ক্যামেরাবন্দি হয়ছেন। কখনো মিষ্টি হাসিতে তাকিয়ে লেন্সের দিকে তাকিয়েছেন, আবার মুখ ঢেকে লাজুক হাসি দিয়ে চোখটাও বুজেছেন। অভিনেত্রীর এমন পোজ যে নজর কেড়েছে তার ভক্তদের, তা বলাই বাহুল্য। মন্তব্য ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। ছবিগুলো প্রকাশের সঙ্গে তিশা দিয়েছেন এক বিশেষ বার্তাও! নিজেকে নাকি চুপিচুপি বদলে ফেলছেন অভিনেত্রী, এমনটাই উঠে এলো তার পোস্টের ক্যাপশনে। ছবিগুলো যুক্ত করে লিখেছেন, ‘কোয়ায়েটলি বিকামিং!’ দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ে আগের চেয়ে উপস্থিতি কিছুটা কমলেও পরিবার, কাজ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে নিয়মিত তুলে ধরেন এই গুণী শিল্পী।

সম্পর্কিত খবর

মুক্তির আগেই বাজিমাত করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

মুক্তির আগেই বাজিমাত করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

হামলার তিক্ত স্মৃতি আজও ভুলতে পারেননি সাইফ

হামলার তিক্ত স্মৃতি আজও ভুলতে পারেননি সাইফ

ভক্তদের সুখবর দিলেন মাহিরা খান

ভক্তদের সুখবর দিলেন মাহিরা খান

এবার নিজের সিনেমার টিমের বিরুদ্ধে তুললেন বাঁধন

এবার নিজের সিনেমার টিমের বিরুদ্ধে তুললেন বাঁধন

নতুন ওয়েব ফিকশন যুক্ত হলেন পরীমনি

নতুন ওয়েব ফিকশন যুক্ত হলেন পরীমনি

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম