Logo
Logo
×

বিনোদন

আমেরিকা থেকে ভিডিও বার্তা দিলেন মৌসুমী

asif

asif

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

আমেরিকা থেকে ভিডিও বার্তা দিলেন মৌসুমী

কয়েক বছর ধরেই আমেরিকায় বসবাস করছেন মৌসুমী। পারিবারিক কারণেই তার এই প্রবাসজীবন। তবে দূরে থাকলেও মাঝে মাঝে কাজ ও অন্যান্য বিষয়ে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী। এবার হঠাৎ এক ভিডিও বার্তায় হাজির হলেন মৌসুমী। সেই ভিডিও পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। বার্তার শুরুতে দর্শকদের সালাম দেন মৌসুমী। অতঃপর বললেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন যাবত রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী, সে খুব উৎসাহের সঙ্গে এই রেস্টুরেন্ট ব্যবসাটি করে আসছে অনেকদিন যাবত।’ মৌসুমীর কথার শুরুটা থেকেই আঁচ করা গেল, এটি আসলে তাদের পারিবারিক রেস্তোরাঁ ব্যবসা নিয়ে নতুন উদ্যোগের খবর। ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তাদের ‘চাপওয়ালার শ^শুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এর পাশাপাশি নতুন শাখা চালু করা হচ্ছে সাভারের হেমায়েতপুরে। আজ শুক্রবার এটি উদ্বোধন করা হবে। ভক্ত-অনুরাগীদের সেই রেস্টুরেন্টে আসার আহ্বান জানিয়ে মৌসুমী বলেন, ‘হঠাৎ করেই আসলে এই শাখা হচ্ছে; তবুও আমি জানি আপনারা আসবেন। যারা যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্টুরেন্টের গ্রাহক রয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এবারও খুব ভালো লাগবে, কারণ আমরা এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার থাকবে।’ সবশেষে ভক্তদের জন্য শুভকামনা জানিয়ে এবং নিজেদের জন্য দোয়া চেয়ে বার্তা শেষ করেন মৌসুমী। প্রসঙ্গত, মাঝে মাঝেই গুঞ্জন ওঠে, ওমর সানীর সঙ্গে নাকি মৌসুমীর বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা গেছে। তবে দিন কয়েক আগেও একটি ভিডিও কলে দুজনকে কথা বলতে দেখা গেছে। এবার রেস্টুরেন্ট ইস্যুতেও মৌসুমীর ভিডিও বার্তায় আরো স্পষ্ট হয়ে গেল, সানী-মৌসুমীর সম্পর্কটা ঠিকঠাক রয়েছে।

সম্পর্কিত খবর

বিতর্কিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন মন্দাকিনী

বিতর্কিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন মন্দাকিনী

ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অভিনেত্রী নাকামুরা ইউরি

ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অভিনেত্রী নাকামুরা ইউরি

গয়না লুটের পর মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কার্দাশিয়ান!

গয়না লুটের পর মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কার্দাশিয়ান!

এবার হলিউডে রিমেক হচ্ছে ‘মহারাজা’

এবার হলিউডে রিমেক হচ্ছে ‘মহারাজা’

নারীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাফা কবির

নারীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাফা কবির

আপত্তিকর সেই ভিডিও নিয়ে যা বললেন পাভেল

আপত্তিকর সেই ভিডিও নিয়ে যা বললেন পাভেল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম