Logo
Logo
×

বিনোদন

বিতর্কিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন মন্দাকিনী

asif

asif

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

বিতর্কিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন মন্দাকিনী

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মন্দাকিনী। মাত্র ষোল বছর বয়সে ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমায় অভিনয় করেন। রাজ কাপুর নির্মিত এ সিনেমার বেশ কিছু আইকনিক দৃশ্য রয়েছে। যেমন: ঝরনা ও স্তন্যপানের দৃশ্য। এসব দৃশ্য নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে; অনেকে ‘অশ্লীল’ বলেও মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছেন মন্দাকিনী। এ আলাপচারিতায় সাদা শাড়ি পরে ঝরনার দৃশ্যে অভিনয় এবং বিতর্কিত স্তন্যপানের দৃশ্য নিয়ে দীর্ঘদিনের আলোচনা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন ৬৩ বছরের এই অভিনেত্রী। তার ভাষ্য-“সিনেমার গল্পের প্রেক্ষাপটে দুটি দৃশ্যই নিষ্পাপ ও পবিত্রতার প্রতীক। কিন্তু সিনেমাটি মুক্তির পর দৃশ্য দুটিকে যেভাবে আলোচনায় আনা হয়েছে, তার সঙ্গে নির্মাতাদের মূল উদ্দেশ্যের মিল নেই।” ঝরনার দৃশ্য প্রসঙ্গে মন্দাকিনী জানান, রাজ কাপুর তাকে দৃশ্যটি বুঝিয়ে বলেছিলেন। তার মতে, দৃশ্যটির উদ্দেশ্য মোটেই অশ্লীল কিছু দেখানো ছিল না। বরং পুরো সিনেমার মূল ভাবনাই ছিল পবিত্রতা এবং গঙ্গা চরিত্রকে ঘিরে। রাজ কাপুরের প্রশংসা করার পাশাপাশি সিনেমাটির পটভূমি ব্যাখ্যা করে মন্দাকিনী বলেন, “উনার এমন একটা ধরন ছিল যে, আপনি তাকে কোনো প্রশ্নই করতেন না। এত ভালোবাসা আর এত কোমলভাবে তিনি কাজ করাতেন, মনে হতো পরিবারেরই কেউ আপনাকে দিয়ে কাজটি করাচ্ছেন। আমার কোথাও কোনো কিছুকে অশ্লীল মনে হয়নি; অস্বস্তি অনুভূত হয়নি। পুরো সিনেমাটি ছিল-গঙ্গাকে অপবিত্র করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা সফল হতে পারেনি।” সাদা শাড়ি পরে ঝরনার দৃশ্যের শুটিংয়ের ঘটনা বর্ণনা করে মন্দাকিনী বলেন, “তিনি (রাজ কাপুর) আমার সামনে ছিলেন। আমার একটু অস্বস্তি লাগায় শাড়িটি দুই স্তর করে নিয়েছিলাম। উনি বলেছিলেন, ‘ডাবল করে নাও’। তাই আমি ডাবল করে নিয়েছিলাম। ব্যস, ওই শট হয়ে গেল। আমার জন্য এটা অনেক বড় ব্যাপার ছিল। কারণ আমি খুব ছোট একটা জায়গা থেকে এসেছিলাম।” মন্দাকিনী যখন এ সিনেমায় অভিনয় করেন তখন তার বয়স ছিল ১৬ বছর। সেই পরিস্থিতি নিয়ে এই অভিনেত্রী জানান, তখন তার বয়স মাত্র ১৬ বছর। ফলে এ ধরনের দৃশ্যকে মানুষ কীভাবে দেখবে, তা পুরোপুরি বুঝতে পারেননি তিনি। সিনেমাটির বহুল আলোচিত স্তন্যপানের দৃশ্য নিয়েও কথা বলেন মন্দাকিনী। সব বিতর্ক উড়িয়ে এই অভিনেত্রী জানান, শুটিংয়ে কোনো শিশুকে স্তন্যপান করানো হয়নি। বিশেষ ক্যামেরা অ্যাঙ্গেল ও শটের কৌশল ব্যবহার করে দৃশ্যটি তৈরি করা হয়েছিল। শুটিংয়ের সময়ে তার পরনে ছিল ছোট গলার পোশাক এবং তিনি একটি শিশুকে বুকের কাছে ধরে রেখেছিলেন। ক্যামেরার নির্দিষ্ট ফ্রেমিংয়ের কারণে সন্তানকে মায়ের স্তন্যপান করানোর মতো মনে হয়েছিল। ১৯৮৫ সালে মুক্তি পায় ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে রাজ করে সিনেমাটি। এ বিষয়ে মন্দাকিনী জানান, ‘রাম তেরি গঙ্গা মাইলি’ সিনেমার সাফল্যের পর বহু নির্মাতা তাকে একই ধরনের ঝরনার দৃশ্যে অভিনয় করার জন্য চাপ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আর কোনো সিনেমায় এই দৃশ্যে অভিনয় করতে রাজি হননি তিনি।

সম্পর্কিত খবর

ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অভিনেত্রী নাকামুরা ইউরি

ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অভিনেত্রী নাকামুরা ইউরি

গয়না লুটের পর মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কার্দাশিয়ান!

গয়না লুটের পর মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কার্দাশিয়ান!

এবার হলিউডে রিমেক হচ্ছে ‘মহারাজা’

এবার হলিউডে রিমেক হচ্ছে ‘মহারাজা’

নারীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাফা কবির

নারীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাফা কবির

আমেরিকা থেকে ভিডিও বার্তা দিলেন মৌসুমী

আমেরিকা থেকে ভিডিও বার্তা দিলেন মৌসুমী

আপত্তিকর সেই ভিডিও নিয়ে যা বললেন পাভেল

আপত্তিকর সেই ভিডিও নিয়ে যা বললেন পাভেল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম