Logo
Logo
×

বিনোদন

মুক্তির আগেই সাড়া ফেললো ‘রেসিডেন্ট ইভল’

asif

asif

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

মুক্তির আগেই সাড়া ফেললো ‘রেসিডেন্ট ইভল’

প্রেক্ষাগৃহে মুক্তিই পায়নি, এরই মধ্যে ৮৮ লাখ ডলার আয় করেছে ‘রেসিডেন্ট ইভল’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা। প্রিভিউ প্রদর্শনী থেকে পাওয়া এই আয় ফ্র্যাঞ্চাইজিটির জন্য নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে কোনো ‘রেসিডেন্ট ইভল’ সিনেমা মুক্তির আগে এত আয় করতে পারেনি। ‘ওয়েপনস’খ্যাত নির্মাতা জ্যাক ক্রেগার পরিচালিত নতুন সিনেমাটি প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার বাজেটে নির্মিত হয়েছে। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ৪ থেকে ৫ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া অব্যাহত থাকলে সেই আয় ৬ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সিনেমাটি সফল হলে জ্যাক ক্রেগারের জন্য টানা দ্বিতীয় বড় সাফল্য হতে পারে। গত বছর মুক্তি পাওয়া তার হরর সিনেমা ‘ওয়েপনস’ ৪ কোটি ৩০ লাখ ডলার দিয়ে যাত্রা শুরু করে বিশ^জুড়ে প্রায় ২৭ কোটি ডলার আয় করেছিল। মুক্তির আগে প্রিভিউ থেকেই সিনেমাটি আয় করেছিল ৫৭ লাখ ডলার। ১৯৯৬ সালে ভিডিও গেম হিসেবে যাত্রা শুরু করে ‘রেসিডেন্ট ইভল’। পরে বিভিন্ন কাহিনি, পুনর্র্নিমাণ, চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের মাধ্যমে এটি বিশ^জুড়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। ২০০০ ও ২০১০-এর দশকে মিলা জোভোভিচ অভিনীত আটটি সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও ব্যাপক জনপ্রিয়তা পায় সিরিজটি। এসব সিনেমার বেশির ভাগই পরিচালনা করেন পল ডব্লিউ এস অ্যান্ডারসন। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বেশি আয় করা সিনেমা ২০১০ সালের ‘রেসিডেন্ট ইভল: আফটারলাইফ’। যুক্তরাষ্ট্রে ২ কোটি ৬০ লাখ ডলার দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি বিশ^জুড়ে প্রায় ৩০ কোটি ডলার আয় করেছিল। নতুন সিনেমায় ‘ওয়েপনস’ অভিনেতা অস্টিন আব্রামস অভিনয় করেছেন ব্রায়ান চরিত্রে। চিকিৎসা সরবরাহকারী ব্রায়ান একটি রহস্যময় প্যাকেট পৌঁছে দিতে গিয়ে এমন এক শহরে আটকা পড়েন, যেখানে ভয়াবহ জম্বি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। মুক্তির আগেই রেকর্ড আয় এবং সম্ভাব্য বড় উদ্বোধনী আয়ের পূর্বাভাসে নতুন ‘রেসিডেন্ট ইভল’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সেই আগ্রহ কতটা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
 

সম্পর্কিত খবর

মেসির দৃষ্টিনন্দন গোলের পরও ড্র করলো মায়ামি

মেসির দৃষ্টিনন্দন গোলের পরও ড্র করলো মায়ামি

লাল শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা

লাল শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা

পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান

পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান

চয়নিকার নির্মাণে তিন তারকার ‘জোছনায় ফেরা’

চয়নিকার নির্মাণে তিন তারকার ‘জোছনায় ফেরা’

‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে নব্বইয়ের দশকের ‘চিরকুট’

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে নব্বইয়ের দশকের ‘চিরকুট’

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম