Logo
Logo
×

বিনোদন

দীর্ঘ ১০ বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন কাজী শুভ

asif

asif

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

দীর্ঘ ১০ বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন কাজী শুভ

প্রযুক্তির সঙ্গে বদলে গেছে গান প্রকাশের মাধ্যম। যদিও আন্তর্জাতিক অঙ্গনে এখনো অ্যালবামের প্রচলন রয়েছে। কিন্তু বাংলাদেশে এর প্রচলন এখন বিরল। কালেভদ্রে দু’একটা অ্যালবামের খবর আসে। এবার জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ দিলেন সেরকম খবর। জানালেন, দীর্ঘ ১০ বছর পর তিনি একক অ্যালবাম নিয়ে আসছেন। ‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটি বাজারে আনছে ধ্রুব মিউজিক স্টেশন। নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্ন স্বাদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছেন কাজী শুভ। অ্যালবামের গানগুলো লিখেছেন, তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। অ্যালবামের সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকন্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত কাজী শুভ। তিনি বলেন, ‘অনেক দিন পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিওর এই বৈরি সময়ে ধ্রুব দা যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। কারণ তার এই উদ্যোগ দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করবে। অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অ্যালবামের নয়টি গানই নয় রকমভাবে করার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’ বাংলা সংগীতাঙ্গনের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ। তিনি বলেন, ‘বাংলা গানকে বিশ^ময় ছড়িয়ে দেওয়ার লক্ষেই কাজ করে যাচ্ছে ডিএমএস। সময়ের প্রবল ¯্রােতে যখন শ্রুতির জগত ক্রমশ দৃশ্যের কাছে তার পরিসর হারাচ্ছে, তখন বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও মায়াময় আবেশকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’ ডিএমএস সূত্রে জানা গেছে, শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি সকল মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশিত হবে অ্যালবামটি।

সম্পর্কিত খবর

টরন্টো জয় করে এবার অস্কারের পথে ‘অ্যাং’

টরন্টো জয় করে এবার অস্কারের পথে ‘অ্যাং’

ভিন্ন লুকে ভক্তদের চমকে দিলেন বিদ্যা বালান

ভিন্ন লুকে ভক্তদের চমকে দিলেন বিদ্যা বালান

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

যে কারণে দেশে নিজেকে নিরাপদ মনে করেননা তিশা

যে কারণে দেশে নিজেকে নিরাপদ মনে করেননা তিশা

হঠাৎ নতুন চাকরি নিলেন হাসান মাসুদ

হঠাৎ নতুন চাকরি নিলেন হাসান মাসুদ

‘আন্ধার’-এর মুক্তির তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা

‘আন্ধার’-এর মুক্তির তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম