Logo
Logo
×

বিনোদন

দুই পর্বে মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘রাকা’

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

দুই পর্বে মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘রাকা’

‘পুষ্পা’ দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন। এবার আরও বড় পরিসরে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। ‘রাকা’ নামের ছবিটির নির্মাণে রয়েছেন ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমার। বেশ আগে থেকেই শোনা যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের সেরা টেকনিশিয়ানদের নিয়ে ছবিটির কাজ চলছে। এবার খবর এলো, দুই পর্বে নির্মিত হবে ‘রাকা’। আর দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৮৭ কোটি রুপির মতো। নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে ভারত তথা উপমহাদেশের অন্যতম ব্যয়বহুল ছবি। ‘রাকা’র ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ছবিতে দুটি ভিন্ন সময় ও প্রেক্ষাপট উঠে আসবে। একটি বৈদিক যুগের, অন্যটি বর্তমানের। দুটো প্রেক্ষাপটের মেলবন্ধনে অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে যাচ্ছে দর্শক। ছবির মূল চরিত্রে আল্লু অর্জুন থাকছেন। তার সঙ্গে আধুনিক সময়ের নায়িকা থাকছেন ¤্রুনাল ঠাকুর। আর পৌরাণিক যুগের সময়ে আল্লুর সঙ্গী দীপিকা পাড়–কোন, জাহ্নবী কাপুর ও রাশমিকা মানদানা। ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও ক্যামিও থাকার কথা শোনা যাচ্ছে। গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। সেখানে একেবারে ব্যতিক্রম রুপে দেখা দেন অভিনেতা। ন্যাডা মাথায় মুখটা মানুষের মতো; তবে হাতে ঘন-লম্বা পশম ও নখের কারণে মনে হচ্ছে তা কোনো ভয়ানক পশুর দেহ! ‘রাকা’র মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।

 

সম্পর্কিত খবর

ফের বিতর্কে জড়ালেন সিডনি সুইনি

ফের বিতর্কে জড়ালেন সিডনি সুইনি

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো ‘ডুমসডে’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো ‘ডুমসডে’

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’

টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম