Logo
Logo
×

বিনোদন

অনলাইনে ঝড় তুলেছে নোলানের ‘দ্য ওডিসি’

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম

অনলাইনে ঝড় তুলেছে নোলানের ‘দ্য ওডিসি’

বিশ^জুড়ে প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের মধ্যেই পাইরেসির শিকার হয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’। সিনেমাটির একটি এইচডি কপি অনলাইনে ফাঁস হওয়ার পর মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই প্রায় ২১ লাখ মানুষ সেটি দেখে ফেলেছেন! হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিনেমাটির পাইরেটেড সংস্করণ আপলোড করা হয়। বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ভিডিওটি সরিয়ে ফেলা হয় এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টও স্থগিত করা হয়। সংবাদমাধ্যম ডেডলাইনকে দেওয়া এক বিবৃতিতে ইউনিভার্সাল পিকচার্স জানায়, পাইরেটেড কপির বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তারা কনটেন্ট অপসারণের প্রক্রিয়া শুরু করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কপিরাইট ও মেধাস্বত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে অনলাইনে ফাঁস হওয়ার ঘটনাও সিনেমাটির প্রেক্ষাগৃহের সাফল্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই বিশ^ব্যাপী আয় করেছে ৬৩৯ দশমিক ৬ মিলিয়ন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে ২৮৪ দশমিক ৪ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৩৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’ মুক্তি পায় ১৭ জুলাই। এখনো চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে সিনেমাটি মুক্তি পায়নি। ফলে সংশ্লিষ্টদের ধারণা, এসব দেশে মুক্তির পর ছবিটির আয় আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সম্পর্কিত খবর

ফের বিতর্কে জড়ালেন সিডনি সুইনি

ফের বিতর্কে জড়ালেন সিডনি সুইনি

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো ‘ডুমসডে’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো ‘ডুমসডে’

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

ফটোসাংবাদিকের ওপর চটলেন তারা সুতারিয়া

টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’

টিজারেই চমক দেখালো ‘নয়ি নাভেল্লি’

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

সিডনিতে মঞ্চ মাতাবেন জেমস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম