Logo
Logo
×

ফুটবল

এবার চ্যাম্পিয়নস লিগ আমরাই জিতব : ভিনি

asif

asif

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

এবার চ্যাম্পিয়নস লিগ আমরাই জিতব : ভিনি

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাসই যেন তাদের আত্মবিশ^াসের সবচেয়ে বড় উৎস। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ১৫টি শিরোপা জেতা ক্লাবটি গত দুই মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে এবার সেই ব্যর্থতার পুনরাবৃত্তি হবে না- এমনই দৃঢ় ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সহ-অধিনায়ক ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকার বিশ^াস, এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতবে রিয়ালই। নতুন মৌসুমের প্রথম লিগ পর্বের ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ^াসী কণ্ঠে ভিনিসিয়ুস বলেছেন, ‘এবার আমরা এটি জিতব।’ রিয়ালের ১৬তম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের অপেক্ষা শেষ করার স্বপ্নও দেখছেন তিনি। রিয়াল মাদ্রিদের প্রকাশিত বক্তব্যে ভিনিসিয়ুস বলেন, ‘আমি আশা করি ১৬তম শিরোপাটি আসবে। আমরা এর জন্য প্রস্তুত। এটি আমাদের প্রতিযোগিতা। গত দুই বছর আমরা ভালো করতে পারিনি। আমাদের প্রথম লক্ষ্য শীর্ষ আট দলের মধ্যে থাকা। চ্যাম্পিয়নস লিগ এলেই আমরা সবসময় রোমাঞ্চিত হই। গত দুই মৌসুমের চেয়ে এবার সবকিছু আলাদা হবে এবং আমরা এটি জিতব।

সম্পর্কিত খবর

বিদায়ি ম্যাচ খেলতে রাজি নন রোনালদো

বিদায়ি ম্যাচ খেলতে রাজি নন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম