Logo
Logo
×

ফুটবল

ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান

asif

asif

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান

অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো। ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় সংস্থাটি। আপাতত তার সঙ্গে চার বছরের চুক্তি করেছে ফেডারেশন। ৫৪ বছর বয়সী জিদান দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের কোচ হওয়ার অন্যতম প্রধান দাবিদার ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি ক্লাব ফুটবলে ফিরে না গিয়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন। তিনি দায়িত্ব নিচ্ছেন দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে। ২০১২ সালে ফ্রান্সের কোচ হওয়া দেশমের অধ্যায় শেষ হয়েছে চলতি মাসে, বিশ^কাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের মধ্য দিয়ে। তার অধীনে ২০১৮ সালে বিশ^কাপ জেতে ফ্রান্স এবং ২০২২ সালের আসরেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। প্যারিসে এফএফএফ সদর দপ্তরে আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচের পদটিই ছিল একমাত্র দায়িত্ব, যেটি আমি নিতে চেয়েছিলাম। গত চার-পাঁচ বছরে বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সবই ফিরিয়ে দিয়েছি ফ্রান্সের অপেক্ষায়। ১৯৯৮ সালে বিশ^কাপজয়ী ফ্রান্স দলের অন্যতম নায়ক জিদান দেশমের সতীর্থ ছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৯৮ সালের বিশ^কাপ ও ২০০০ সালের ইউরো জিতে দেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন। কোচ হিসেবে এখন পর্যন্ত শুধুমাত্র রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন জিদান। তার নেতৃত্বে স্প্যানিশ ক্লাবটি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে। আধুনিক যুগে একটানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের এমন কীর্তি আর কোনো কোচ দেখাতে পারেননি। এবার সেই সফল কোচিং অভিজ্ঞতা নিয়ে ফরাসি জাতীয় দলের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জিদান। সমর্থকদের প্রত্যাশা, খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই কিংবদন্তি এই ফুটবল ব্যক্তিত্ব ফ্রান্সকে আবারও বড় কোনো আন্তর্জাতিক শিরোপার পথে এগিয়ে নেবেন।

 

সম্পর্কিত খবর

প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন

প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন

দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ম্যানইউ

দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ম্যানইউ

থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি

থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম