Logo
Logo
×

ফুটবল

কোচের ছবি হাতে ট্যাটু করলেন কুকুরেয়া

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

কোচের ছবি হাতে ট্যাটু করলেন কুকুরেয়া

আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ^চ্যাম্পিয়ন হয়েছে স্পেন ফুটবল দল। আর শিরোপা জেতার পরপরই নিজের দেওয়া কথা রাখলেন ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। জাতীয় দলের প্রধান কোচ লা ফুয়েন্তেকে সম্মান জানাতে তার ছবি দিয়ে একটি নতুন ট্যাটু আঁকিয়েছেন এই তারকা ফুটবলার। কুকুরেয়া আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, স্পেন যদি ২০২৬ ফিফা বিশ^কাপ জেতে, তবে কোচ দে লা ফুয়েন্তের স্মরণে একটি ট্যাটু আঁকাবেন তিনি। ফাইনালে আর্জেন্টিনা হারিয়ে স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ^কাপ ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে কুকুরেয়া তার দেওয়া সেই কথাটি পূরণ করলেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাটু বানানোর দৃশ্য ও শেষ রূপ শেয়ার করেছেন ২৮ বছর বয়সী এই তারকা। তার ডান হাতের বাহুতে আঁকা ট্যাটুটিতে দেখা যায়, কোচ দে লা ফুয়েন্তে ট্রফি হাতে উল্লাস করছেন এবং পেছনে ২০২৬ বিশ^কাপের অফিসিয়াল লোগো শোভা পাচ্ছে। ইনস্টাগ্রামে ছবিটির ক্যাপশনে কুকুরেয়া লেখেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করলাম।’ ইউরো ২০২৪-এর পর বিশ^কাপ জয়- দুই টুর্নামেন্টেই স্পেনের জার্সিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুকুরেয়া। সম্প্রতি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে ৫১ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন

প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন

দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ম্যানইউ

দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ম্যানইউ

থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি

থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম