Logo
Logo
×

ফুটবল

ইতালির দায়িত্ব পেলেন মানচিনি

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

ইতালির দায়িত্ব পেলেন মানচিনি

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিল সভায় এই নিয়োগের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আজ্জুরিদের দায়িত্ব নিলেন ৬১ বছর বয়সী এই কোচ। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে থাকাকালে তিনি দলকে ইউরো ২০২০ শিরোপা জিতিয়েছিলেন। তবে ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে সৌদি আরবের জাতীয় দলের কোচ হন। মানচিনির সামনে এবার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইতালি টানা তিনটি বিশ^কাপে খেলতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে পুনর্গঠনের দায়িত্ব তার কাঁধে এসেছে। সম্প্রতি বিতর্কের মুখে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা ভেস্তে যায় এবং সেই বিতর্কের জেরে পরিচালক পাওলো মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেন। এরপরই মানচিনির প্রত্যাবর্তনের পথ খুলে যায়। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই নতুন অধ্যায়ের শুরু হবে। তখন ইতালি পরপর বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলবে, যেখানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষা দেবেন মানচিনি।

সম্পর্কিত খবর

প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন

প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন

দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ম্যানইউ

দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ম্যানইউ

থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি

থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হাজার তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

তোরেসের হ্যাটট্রিকে দাপুটে জয় পেলো পিএসজি

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন রাফিনিয়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম