Logo
Logo
×

ফুটবল

ফুটবল বিক্রি’ নিয়ে যা বললো ফিফা

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

ফুটবল বিক্রি’ নিয়ে যা বললো ফিফা

‘ফুটবল বিশ^কাপের অংশিদারিত্ব বিক্রি নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এরপর থেকেই সমালোচনা চলছে সংস্থাটির এমন পরিকল্পনার। উয়েফা এমন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে হুমকি দিয়েছে বিশ^কাপ বয়কটের। উয়েফার মতো বিশ^কাপ বয়কটের হুমকি না দিলেও প্রত্যাখ্যান করেছে কনক্যাকাফও। সকল সমালোচনার জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফিফাও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না।’ ফিফার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সদস্য ২১১ দেশের মধ্যে প্রয়োজন হবে ১০৬ দেশের ভোট। এরইমধ্যে উয়েফার ৫৫ ও কনক্যাকাফের ৪১ দেশ প্রত্যাখ্যান করেছে ফিফার পরিকল্পনা। অর্থ্যাৎ ৯৬ দেশ বিরোধিতা করেছে এমন পরিকল্পনার। ফলে ফিফাও পড়েছে বিরাট অনিশ্চয়তার মাঝে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ফিফা দাবি করেছে, ভুল গণমাধ্যম প্রতিবেদনের কারণে পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। বিবৃতিতে ফিফা বলেছে, ‘জনসম্মুখে প্রকাশিত মতামত ও উদ্বেগকে আমরা সম্মান করি এবং উন্মুক্ত ও গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’ এছাড়া সংস্থাটি জানিয়েছে, ‘আমরা এই পরামর্শ প্রক্রিয়া চালিয়ে যাব, যাতে প্রতিটি সদস্য সংস্থা প্রকৃত তথ্যের ভিত্তিতে নিজেদের ভোট দিতে পারে।’ সবশেষে বিতর্কের জবাবে ফিফা স্পষ্ট ভাষায় বলেছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না। এটি এমন কোনো বিষয় নয়, যা ফিফা কখনো বিবেচনা করবে।’

 

সম্পর্কিত খবর

বিদায়ি ম্যাচ খেলতে রাজি নন রোনালদো

বিদায়ি ম্যাচ খেলতে রাজি নন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসি-ওতামেন্দিকে ছাড়াই নতুন শুরু, নভেম্বরে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম