Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি-: ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের একটি পর্যটনকেন্দ্রের কাছে ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন মারা গেছে। কোস্টগার্ড গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, এ ঘটনায় ৮৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কোস্টগার্ড আরও জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে গত বুধবার সন্ধ্যায় তীর থেকে প্রায় ২.২ কিলোমিটার দূরে আগুনের সূত্রপাত হয়। পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের ক্যাপ্টেন নোমি কায়াবিয়াব গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি রেডিওকে বলেন, আমাদের কাছে এই মুহূর্তে উদ্ধার হওয়া (৪২ জন) ও হতাহতদের যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে এখনো ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। জাহাজটির যাত্রী ও ক্রু মিলিয়ে ১৩৪ জনের নাম ছিল। কায়াবিয়াব জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য। মেরিন ট্রাফিকের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জুন অ্যাস্টার ম্যানিলা থেকে যাত্রা করেছিল।

সম্পর্কিত খবর

১৯০ শিশুর মৃত্যু : কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

১৯০ শিশুর মৃত্যু : কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে হামলা চালালো হুথিরা

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে হামলা চালালো হুথিরা

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম