Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

বিশেষ প্রতিনিধি-: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বিশ্বব্যাপী এযাবৎকালের উষ্ণতম মাস গত আগস্ট। এ সময়ে সমুদ্রের তাপমাত্রাও নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। পশ্চিম ইউরোপে মাসটি ছিল এযাবৎকালের উষ্ণতম গ্রীষ্ম। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মূল্যায়নের পর জাতিসংঘ সতর্ক করে বলেছে, মানবজাতি জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে না আসা পর্যন্ত পৃথিবী আরও গভীরভাবে অজানা পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। কোপার্নিকাসের পর্যবেক্ষণের তথ্য ১৯৪০ সাল পর্যন্ত রয়েছে। তবে, বরফের স্তর, গাছের বলয় ও প্রবালের কঙ্কালের মতো অন্যান্য প্রমাণ বিজ্ঞানীদের বর্তমান জলবায়ুকে আরো দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলনা করার সুযোগ দেয়। কোপার্নিকাসের তত্ত্বাবধানকারী ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফরকাস্টসের সামান্থা বার্গেস এএফপি-কে বলেন, মানুষ আজকের মতো এতো উষ্ণ তাপমাত্রা দেখেনি। যুক্তিসঙ্গতভাবে বলা যায়, অন্তত গত ১ লাখ বছরে এমনটা ঘটেনি। কোপার্নিকাস জানিয়েছে, আগস্টে বৈশ্বিক গড় বায়ুর তাপমাত্রা ছিল ১৬.৯৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্য দিয়ে ২০২৩ সালের জুলাইয়ে রেকর্ড হওয়া আগের সর্বকালের মাসিক রেকর্ড ০.০১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তবে, ব্যবধান খুবই সামান্য হওয়ায় কোপার্নিকাস দুই মাসকেই যৌথভাবে সর্বোচ্চ উষ্ণ বলে বিবেচনা করেছে। বিজ্ঞানীরা বলছেন, মানব কর্মকা- বিশেষ করে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর কারণে প্রাক-শিল্প যুগের তুলনায় পৃথিবীর তাপমাত্রা প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। একই সঙ্গে চরম আবহাওয়ার তীব্রতা ও সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। তবে তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ২০২৫ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে।

সম্পর্কিত খবর

নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া

নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া

আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান

আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে

মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে

বিশ্বে মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রবণতা

বিশ্বে মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রবণতা

ভারতের হাতে ১৯০ পারমাণবিক ওয়ারহেড, আরও বাড়ার আভাস

ভারতের হাতে ১৯০ পারমাণবিক ওয়ারহেড, আরও বাড়ার আভাস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম