Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করল ইরান

asif

asif

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

হরমুজে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করল ইরান

বিদেশ প্রতিনিধি-: আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ভোরের দিকে হরমুজ প্রণালির ওপরে উড়তে থাকা একটি এমকিউ-৯ ড্রোনকে আটকে দিয়ে ধ্বংস করেছে রেভল্যুশনারি গার্ড সদস্যরা। মার্কিন বাহিনীর এমকিউ-৯ ড্রোন গোয়েন্দা নজরদারি এবং নজরদারি ও নিখুঁতভাবে হামলা চালানোর জন্য বিশ^জুড়ে পরিচিত। ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে দিয়ে শুরু হয় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে সংঘাতের প্রথম দিন থেকে তেহরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়; অন্যদিকে ওয়াশিংটন পরবর্তীতে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে। পরবর্তীতে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান এই প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে কৌশলগত এই জলপথের নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে এর বাস্তবায়ন প্রক্রিয়া থমকে যায়। আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর মোট ৫৪টি ড্রোন ধ্বংস করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড যোদ্ধারা। সূত্র : আনাদোলু এজেন্সি
 

সম্পর্কিত খবর

১৯০ শিশুর মৃত্যু : কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

১৯০ শিশুর মৃত্যু : কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে হামলা চালালো হুথিরা

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে হামলা চালালো হুথিরা

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম