Logo
Logo
×

আন্তর্জাতিক

অরুণাচলে আকাশপথে বাহিনী পাঠাচ্ছে ভারত

asif

asif

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

অরুণাচলে আকাশপথে বাহিনী পাঠাচ্ছে ভারত

অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াটের সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আরও বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে। অরুণাচল প্রদেশ পুলিশ নবি মুম্বাই থেকে র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানিকে অতিরিক্ত শক্তি হিসেবে পাসিঘাটে নিয়ে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পরিবহন বিমান একাধিকবার আরএএফ ও অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে পাসিঘাট বিমানবন্দরে অবতরণ করেছে। পুলিশ সূত্র জানায়, সিয়াং ও আপার সিয়াংয়ে আরএএফের আরও কয়েকটি কোম্পানি আগে থেকেই মোতায়েন রয়েছে।
সূত্রগুলো আরও জানায়, আসামের ডিব্রুগড়, শিবসাগর, যোরহাট, নগাঁও ও নলবাড়ী থেকে সিআরপিএফের কোম্পানিগুলোকে সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। সিয়াং অঞ্চলে মোট ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের মোকাবিলায় নারী আরএএফ সদস্যদের দলও রাখা হয়েছে। পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত সিয়াং বাঁধের বিরুদ্ধে বিক্ষোভ ২৩ অক্টোবর সহিংস রূপ নেয়। এনএইচপিসির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে, পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়। উচ্ছৃঙ্খল জনতা বিধায়কদের বাড়িঘর ভাঙচুর করে। সিয়াং উপত্যকার পাসিঘাট, মেবো ও রুকসিনে বিএনএসএসের ১৬৩ ধারার নিষেধাজ্ঞা বহাল রেখেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে পাসিঘাটে সহিংস বিক্ষোভ ঘিরে অরুণাচল প্রদেশ পুলিশ কয়েকটি মামলা করেছে। এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, আরও আটজনকে আটক করা হয়েছে। এদিকে সিয়াং উপত্যকার অস্থিরতার পর প্রস্তাবিত বিশাল বাঁধ প্রকল্প ঘিরে অরুণাচলের আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়েছে। আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে তাগিন স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার জেলাব্যাপী হরতাল জেলা সদর দফতর দাপোরিজোতে উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তায় যানবাহনে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তুমুল বাকবিত-া হয়। গত শনিবার রাতে তাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতির বাড়ির খোঁজে তল্লাশি চালিয়ে তাকে আটকের কথিত চেষ্টার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছিল। ইউনিয়নটি প্রস্তাবিত ১ হাজার ৬০০ মেগাওয়াটের আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলেরও দাবি জানাচ্ছে।

সম্পর্কিত খবর

১৯০ শিশুর মৃত্যু : কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

১৯০ শিশুর মৃত্যু : কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে হামলা চালালো হুথিরা

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে হামলা চালালো হুথিরা

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

‘ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যরে’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম