Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

এফএনএস বিদেশ : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ১ ডলারের বেশি কমেছে। গতকাল শুক্রবার ব্রেন্ট ক্রুডের দর ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলারে নেমে এসেছে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। বিশ্ববাজারের সাম্প্রতিক এই দরপতন সত্ত্বেও উভয় ধরনের তেলের দামই মাস শেষে ২০ শতাংশ বৃদ্ধির ধারায় রয়েছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ইরানের মধ্যকার অব্যাহত সংঘাতই তেলের দর বৃদ্ধির মূল কারণ হিসেবে কাজ করছে। ফিলিপ নোভার বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা জানান যে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধিতে পরিবহন খরচ এবং বিমা প্রিমিয়াম বেড়ে গেছে, যা তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব বজায় রেখেছে। সাম্প্রতিক উচ্চ দর থেকে কিছুটা কমলেও সামগ্রিক মূল্যের ঊর্ধ্বমুখী ধারা এখনও বজায় রয়েছে বলে জানান তিনি। সূত্র: আল জাজিরা
 
সম্পর্কিত খবর

ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের

ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

ড্রোন হামলা থেকে বাঁচতে দুবাইয়ের নতুন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক থাকবে মাটির নিচে

ড্রোন হামলা থেকে বাঁচতে দুবাইয়ের নতুন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক থাকবে মাটির নিচে

নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া

নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া

আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান

আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম