সূরা নমল
পারা ১৯-২০, আয়াত ৯৩, রুকু ৭ (মাক্কী)
তা-সীন। এ আয়াতগুলো কোরআনের, সুস্পষ্ট কিতাবের, ২-৩. যা বিশ^াসীদের জন্যে পথনির্দেশ ও সুসংবাদসহ সুস্পষ্ট বিধিবিধান আকারে নাজিল করা হয়েছে। বিশ^াসীরা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আখেরাতে (জবাবদিহিতায়) নিশ্চিতভাবেই বিশ^াস করে।
৪-৫. যারা আখেরাতে (জবাবদিহিতায়) বিশ^াস করে না, আমি তাদের কাজকর্মকে তাদের কাছে সুন্দর, আকর্ষণীয় ও মোহময় করে দিয়েছি। ফলে ওরা বিভ্রান্তির মধ্যেই ঘুরপাক খায়। ওদের জন্যে অপেক্ষা করছে কঠিন শাস্তি। আর আখেরাতে ওরাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত।
৬. (আর হে নবী!) নিশ্চয়ই প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে তোমার ওপর কোরআন নাজিল হচ্ছে।
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৭৫
মুওর্য়ারিক (রহ:) হতে বর্ণিত-
আমি ইবনে উমর (রা:)-কে প্রশ্ন করলাম, আপনি কি দুহার সালাত আদায় করে থাকেন? তিনি বললেন, না। আমি প্রশ্ন করলাম, উমর (রা:) তা আদায় করতেন কি? তিনি বললেন, না। আমি প্রশ্ন করলাম, আবূ বকর (রা:)? তিনি বললেন, না। আমি প্রশ্ন করলাম, নবী (ﷺ)? তিনি বললেন, আমি তা মনে করি না।
