Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

আল কোরআন ও  আল হাদিস

সূরা নমল
পারা ১৯-২০, আয়াত ৯৩, রুকু ৭ (মাক্কী)
৫৬. জবাবে সম্প্রদায়ের নেতারা বলল, ‘লূত পরিবারকে তোমাদের লোকালয় থেকে বের করে দাও। ওরা বড় পবিত্র সাজতে চায়।’

৫৭-৫৮. তারপর আমি তার স্ত্রী ছাড়া লূত পরিবারকে উদ্ধার করলাম। কিন্তু স্ত্রী পেছনে রয়ে গেল। আমি ওদের ওপর ভয়ংকর কঙ্কর বর্ষণ করলাম। আর এ ভয়াবহ পরিণতির জন্যে ওদের আগেই সতর্ক করা হয়েছিল।

৫৯. হে নবী! বলো, সকল প্রশংসা আল্লাহর! আর সালাম তাঁর মনোনীত বান্দাদের প্রতি। (ওদের জিজ্ঞেস করো) শ্রেষ্ঠ কে? আল্লাহ? না যাদেরকে ওরা উপাস্য হিসেবে আল্লাহর সাথে শরিক করে, তারা?

সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১২০০
যায়দ ইব্নু আরক্বাম (রা:) হতে বর্ণিত-
আমরা নবী (ﷺ)-এর সময়ে সালাতের মধ্যে কথা বলতাম। আমাদের যে কেউ তার সঙ্গীর সাথে নিজ দরকারী বিষয়ে কথা বলত। অবশেষে এ আয়াত নাজিল হল ‘‘তোমরা তোমাদের সালাত সমূহের সংরক্ষণ কর ও নিয়মানুবর্তিতা রক্ষা কর; বিশেষ মধ্যবর্তী (‘আসর) সালাতে, আর তোমরা (সালাতে) আল্লাহর উদ্দেশে একাগ্রচিত্ত হও’- (সূরা আল-বাকারা ২/২৩৮)। অত:পর আমরা সালাতে নীরব থাকতে আদেশপ্রাপ্ত হলাম।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন,আল হাদিস

আল কোরআন,আল হাদিস

কেয়ামতের পূর্বে ফোরাত নদী নিয়ে যে ভবিষ্যত বাণী করা হয়েছে

কেয়ামতের পূর্বে ফোরাত নদী নিয়ে যে ভবিষ্যত বাণী করা হয়েছে

ইসলামে পানি পানের সঠিক নিয়ম

ইসলামে পানি পানের সঠিক নিয়ম

নবিজি (সা.)-এর চাঁদ দ্বিখ-িত করার বিস্ময়কর ঘটনা

নবিজি (সা.)-এর চাঁদ দ্বিখ-িত করার বিস্ময়কর ঘটনা

হাদিসে ঘুমের নিষিদ্ধ সময়

হাদিসে ঘুমের নিষিদ্ধ সময়

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম