Logo
Logo
×

ইসলাম ও জীবন

রিজিক বাড়াতে কোরআনে বর্ণিত দোয়া

asif

asif

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

রিজিক বাড়াতে কোরআনে বর্ণিত দোয়া

রিজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের প্রয়োজন মেটাতে অর্থ-সম্পদ, খাবার, পোশাক, বাসস্থান, সুস্থতা সবই রিজিকের অন্তর্ভুক্ত। প্রত্যেক মানুষই স্বচ্ছল ও বরকতময় জীবনের প্রত্যাশা করে। কেউ জীবিকার সংকটে থাকেন, কেউ ঋণের চাপে, আবার কেউ পরিশ্রম করেও কাক্সিক্ষত স্বচ্ছলতা অর্জন করতে পারেন না। এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রথম আশ্রয় হওয়া উচিত আল্লাহ। কারণ তিনিই রিজিকের মালিক এবং তিনিই বান্দার প্রয়োজন পূরণ করতে সক্ষম। পবিত্র কোরআনে আল্লাহর কাছে কল্যাণ ও অনুগ্রহ প্রার্থনার বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। নবী-রাসুলদের জীবনের এসব দোয়ায় কখনো সরাসরি আল্লাহর অনুগ্রহ ও রিজিক চাওয়া হয়েছে, আবার কখনো দুনিয়ার কল্যাণ ও প্রয়োজন পূরণের আবেদন করা হয়েছে। এসব দোয়া মুমিনের মনে আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ায় এবং শেখায় রিজিকের জন্য চেষ্টা করার পাশাপাশি তার কাছেই প্রার্থনা করতে হবে। তবে শুধু দোয়া পড়লেই হবে না; হালাল পথে উপার্জনের চেষ্টা, তাকওয়া, ইস্তিগফার এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসাও জরুরি। কোরআনে বর্ণিত রিজিক বৃদ্ধির দোয়া-

উত্তম রিজিক
رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ
উচ্চারণ: রাব্বি ইন্নী লিমাআনঝালতা ইলাইইয়া মিন খাইরিন ফাকীর।
অর্থ : হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবে আমি তার ভিখারী। (সুরা কাসাস, আয়াত : ২৪)

দুনিয়া আখিরাতে কল্যাণ
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ : রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাছানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাছানাতাওঁ ওয়া কিনা আযা-বান্নার।
অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। (সুরা বাকারা, আয়াত : ২০১)

আসমান থেকে রিজিক লাভ
رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَۃً مِّنۡکَ ۚ وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ
উচ্চারণ : রাব্বানা আনঝিল আলাইনা মাইদাতাম মিনাছ ছামাই তাকূনুলানা ঈদাল লি-আওওয়ালিনা ওয়া আ-খিরিনা, ওয়া আ-ইয়াতাম মিনকা ওয়ার-ঝুকনা ওয়া আনতা খাইরুর রা-ঝিকীন।
অর্থ : হে আল্লাহ, আমাদের প্রতিপালক! আমাদের জন্য আসমান থেকে একটি খাঞ্চা অবতীর্ণ করুন, যা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য আনন্দ উদযাপনের কারণ এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন। আমাদেরকে এ নেয়ামত অবশ্যই প্রদান করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দাতা। (সুরা মায়িদা, আয়াত : ১১৪)

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

সৌদিতে পাওয়া গেলো ১৩০০ বছর আগের মসজিদের সন্ধান

সৌদিতে পাওয়া গেলো ১৩০০ বছর আগের মসজিদের সন্ধান

সৎ ভাবে ব্যবসা করলে যে ৪টি পুরস্কার মিলবে আখিরাতে

সৎ ভাবে ব্যবসা করলে যে ৪টি পুরস্কার মিলবে আখিরাতে

ইসলামে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি

ইসলামে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি

জুমার নামাজের পর যা করতেন রাসুল (সা.)

জুমার নামাজের পর যা করতেন রাসুল (সা.)

জুমার দিন আসরের পর বিশেষ আমল ও তার ফজিলত

জুমার দিন আসরের পর বিশেষ আমল ও তার ফজিলত

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম