Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা আনকাবুত
পারা ২০-২১, আয়াত ৬৯, রুকু ৭ (মাক্কী)
৩৯. কারুন, ফেরাউন ও হামানের পরিণতিও ছিল করুণ! মুসা ওদের কাছে আমার মহিমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তবুও ওরা অহংকার ও অত্যাচার করে বেড়াত। কিন্তু ওরা ওদের পরিণতি এড়াতে পারে নি। ৪০. আমি ওদের প্রত্যেককেই অপরাধের শাস্তি দিয়েছিলাম। ওদের কারো ওপর বর্ষিত হয়েছিল কঙ্কর, কাউকে আঘাত করেছিল গগনবিদারী শব্দ, কেউ বিলীন হয়েছিল ভূগর্ভে, কেউ মরেছিল ডুবে। আল্লাহ ওদের ওপর কোনো অন্যায় করেন নি, ওরা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছিল।

৪১. যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সা। সে নিজের জন্যে বাসা বানায়। কিন্তু বাসার মধ্যে মাকড়সার বাসাই সবচেয়ে ভঙ্গুর। আহ! যদি ওরা তা বুঝতে পারত! ৪২. ওরা আল্লাহকে ছাড়া যে-কোনো কিছুর উপাসনা করুক না কেন, আল্লাহ সে-সম্পর্কে ভালোভাবেই জানেন। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

৪৩. আমি মানুষের জন্যে এই উদাহরণগুলো পেশ করি কিন্তু শুধু সহজাত বিচারবুদ্ধি প্রয়োগকারীরাই তা বুঝতে পারে। ৪৪. মহাকাশ ও পৃথিবীকে আল্লাহ বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। অবশ্যই বিশ^াসীদের জন্যে এতে সুস্পষ্ট নিদর্শন রয়েছে।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৫৪
আদী ইবনু হাতিম (রা:) হতে বর্ণিত-
আমি নবী (ﷺ)-কে পাশর্^ফলাবিহীন তীর (দ্বারা শিকার) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, যদি তীরের ধারালো পাশর্^ আঘাত করে, তবে সে (শিকারকৃত জানোয়ারের গোশত) খাবে, আর যদি এর ধারহীন পাশের্^র আঘাতে মারা যায়, তবে তা খাবে না। কেননা তা প্রহারের মৃত, যবহকৃত নয়।

আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি বিসমিল্লাহ পড়ে আমার (শিকারি) কুকুর ছেড়ে দিয়ে থাকি। পরে তার সাথে শিকারের কাছে (অনেক সময়) অন্য কুকুর দেখতে পাই যার উপর আমি বিসমিল্লাহ পড়িনি এবং আমি জানি না, উভয়ের মধ্যে কে শিকার ধরেছে। তিনি বললেন, তুমি তা খাবে না। তুমি তো তোমার কুকুরের উপর বিসমিল্লাহ পড়েছ, অন্যটির উপর পড়নি।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন,আল হাদিস

আল কোরআন,আল হাদিস

যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়

যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়

মিথ্যা কসম করলে যে ক্ষতি

মিথ্যা কসম করলে যে ক্ষতি

মন্দ আচরণের পরিণতি

মন্দ আচরণের পরিণতি

শয়তানের প্রতারণা থেকে বাঁচার আমল

শয়তানের প্রতারণা থেকে বাঁচার আমল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম