দেখার কেউ থাকে না
মেহেদী হাসান রানা
পৃথিবীও বদলায় রহস্যের ঘেরাটোপে
বদলায় মানুষের মুখ!
বদলে যায় মায়ামগ্ন জীবন নিয়তির
নিয়মে,
পৃথিবী জানে-বদলে বদলে
অনন্তকাল বেঁচে থাকাটাই সর্বজীবের মূল লক্ষ্য
মৃত্যুময় জীবন এই তো-
বিধাতার বেঁধে দেয়া নিয়তিবৃত্ত!
মানুষও বদলায়
বদলায় প্রতিশ্রুতি মুখঃনিসৃত
কিংবা-প্রতিশ্রুতি নিঃসৃত
ভালোবাসার মন্ত্রজাল
আসলে কে করে কার এই পৃথিবীতে
দেখভাল!
