Logo
Logo
×

সাহিত্য

আমরাই ভবিষ্যৎ যোদ্ধা

asif

asif

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

আমরাই ভবিষ্যৎ যোদ্ধা

আমরাই ভবিষ্যৎ যোদ্ধা 
লায়ন মো: গনি মিয়া বাবুল

আমরা শিশু আমরা কিশোর স্কুলেতে যাব
লেখাপড়া শিখে মোরা অনেক বড় হব।
সত্য পথে চলব মোরা রাখব সবার মান
ভালোবাসায় গড়ব মোরা সুখেরই সোপান।

ফুলের মতো ফুটব মোরা ছড়াব মিষ্টি হাসি
জ্ঞান-আলোর প্রদীপ জ্বেলে কাটাব আঁধার রাশি।
গাছ লাগিয়ে সবুজ করব মাঠ জমি আর বন
দেশপ্রেমে ভরবে মোদের ছোট্ট কোমল মন।

শ্রমকে মোরা ভালোবাসি করি না কোন ভয়
মিলেমিশে চলাই মোদের আনন্দময় পরিচয়।
আমরা শিশু আগামীরই উজ্জ্বল সম্ভাবনা
সততা মানবতাই মোদের আসল ঠিকানা।

শিক্ষকদের আদেশ নিষেধ চলব সদা মেনে
মানুষ গড়ার কারিগরদের রাখব আপন জেনে।
মানবতার কল্যাণে থাকব অটল সদা সর্বদা
গর্বিত বাংলাদেশ গড়ার আমরাই ভবিষ্যৎ যোদ্ধা।

 

সম্পর্কিত খবর

গল্প

গল্প

দেখার কেউ থাকে না

দেখার কেউ থাকে না

কাঁচাকাঁচি

কাঁচাকাঁচি

জাহাজে অশরীরী

জাহাজে অশরীরী

শূন্য পকেটে ধূসর শহর

শূন্য পকেটে ধূসর শহর

র‌্যামেসিস রা-এর রক্তধারা

র‌্যামেসিস রা-এর রক্তধারা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম