নিজস্ব প্রতিবেদক - বিসিএস প্রশাসন ক্যাডারের ৫০ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করেছে সরকার। এজন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে গতকাল বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কর্মকরতাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দিয়ে বলা হয়, কর্মকর্তারা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স শেষ করে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে পদায়িত হবেন।
