Logo
Logo
×

জাতীয়

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

asif

asif

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

নিজস্ব প্রতিনিধি-: সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এই দেশ আপনাদের, আমাদের-সবার। এখানে ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তা বর্তমান সরকার চায় না। কোনো অবস্থাতেই আমরা ধর্মীয় বিভাজন বা অন্য কোনো ধরনের বিভাজনে বিশ্বাস করি না এবং কাউকে তা করতেও দেবো না। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা আপনাদের ধর্ম, পেশা ও কর্ম নির্বিঘেœ এবং নির্ভয়ে নিজের দেশ হিসেবে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশকে আমরা সবাই মিলে আরও সুন্দর করে গড়ে তুলতে চাই। এখানে কোনো হিংসা-বিদ্বেষ, জোর-জুলুম কোনো অবস্থাতেই চলবে না। সবাই যার যার ধর্মীয় বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে ধর্মীয় কর্মসূচি ও উৎসব পালন করবেন। কেউ কোনো ধরনের বিঘœ সৃষ্টি করবেন না। তিনি আরও বলেন, আমরা শত বছর ধরে একসঙ্গে বসবাস করে আসছি, ভবিষ্যতেও একসঙ্গে থাকব। বাংলাদেশের কল্যাণে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো। তিনি বলেন, শুধু দিনাজপুর-৬ আসনেই নয়, সারা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করব। আমরা সবাই বাংলাদেশি; এটাই আমাদের পরিচয়। এই পরিচয়কে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সমাজকল্যাণমন্ত্রী বলেন, কাউকে কোনো ধরনের অন্যায়, জুলুম, অত্যাচার-নির্যাতন, দখল বা চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। এসব কোনো অবস্থাতেই বর্তমান সরকার গ্রহণ করবে না। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সমাজকল্যাণমন্ত্রী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন। 
 

সম্পর্কিত খবর

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম