Logo
Logo
×

জাতীয়

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ্য হবে

asif

asif

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ্য হবে

ঢাকা প্রতিনিধি - গ্রেপ্তার করার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও যদি কাউকে আইনি সহায়তা ছাড়া গোপনে আটকে রাখা হয়, তবে সেই সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন জাতীয় সংসদে পাশ হওয়া নিয়ে গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও জাতীয় মানবাধিকার কমিশন আইন পাশ হয়। যেহেতু গুমের বিচার এখন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাই আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর। গুম আইনটিকে মাইলফলক উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এখন থেকে গ্রেপ্তার করার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও যদি কাউকে আইনি সহায়তা ছাড়া গোপনে আটকে রাখা হয়, তবে সেই সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে যেসব গুমের রিপোর্ট এসেছে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবেÑ এখানে বিচার হবে নাকি স্বতন্ত্রভাবে। একইসঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সাথে ট্রাইব্যুনাল আইনের কোনো দ্বন্দ্ব হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মৃত্যুদ-প্রাপ্ত আবুল কালাম আযাদ আপিল করতে পারবেন কি না গতকাল সোমবার আপিল বিভাগের এমন আদেশ দেওয়ার কথা থাকলেও তা দেননি সর্বোচ্চ আদালত। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত কেউই ৩০ দিন পর আপিল করতে পারবেন না। সেটা আবুল কালাম আযাদ হোক আর শেখ হাসিনা। এদিকে ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ এসবি সদস্যকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সে প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, বিচারের স্বার্থে নিরাপত্তা আরও কঠোর করা হবে।

 

সম্পর্কিত খবর

দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: স্থানীয় সরকারমন্ত্রী

দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: স্থানীয় সরকারমন্ত্রী

সংঘাত-প্রতিশোধের পথ পরিহার করার আহ্বান রাষ্ট্রপতির

সংঘাত-প্রতিশোধের পথ পরিহার করার আহ্বান রাষ্ট্রপতির

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের রায় যেকোনো দিন

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের রায় যেকোনো দিন

সিফাতের জামিন নামঞ্জুর

সিফাতের জামিন নামঞ্জুর

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম