Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

asif

asif

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 
ঢাকা প্রতিনিধি - প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

সম্পর্কিত খবর

শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত ২ নারী কারাগারে

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত ২ নারী কারাগারে

বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি

বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি

বিমানবন্দর এলাকার শপিং মলে আগুন

বিমানবন্দর এলাকার শপিং মলে আগুন

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম