Logo
Logo
×

জাতীয়

মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ

asif

asif

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ

মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ 
নিজস্ব প্রতিবেদক - ঢাকার মেট্রোরেলে চলমান ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. রাশিদুল ইসলাম (রাশেদ) জনস্বার্থে এই আইনি ডিমান্ড নোটিশটি পাঠান। অ্যাডভোকেট রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বরবরে পাঠানো এই নোটিশে দেশের প্রধান তিনটি মোবাইল অপারেটরÑ গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটা (এয়ারটেল)-কে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি ও অবকাঠামোগত সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়, সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। কিন্তু চলমান ট্রেনে বা স্টেশনে নেটওয়ার্কের দুর্বলতা ও অনুপস্থিতির কারণে যাত্রীরা জরুরি ফোনকল করতে পারেন না বা কল কেটে যায়। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। নোটিশে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং লিখিতভাবে নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

 

সম্পর্কিত খবর

শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত ২ নারী কারাগারে

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত ২ নারী কারাগারে

বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি

বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি

বিমানবন্দর এলাকার শপিং মলে আগুন

বিমানবন্দর এলাকার শপিং মলে আগুন

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম