Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

asif

asif

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম

রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
ঢাকা প্রতিনিধি- নিখোঁজের তিনদিন পর পুরান ঢাকার লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনির (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে অভিযুক্ত বন্ধু মাসুমকেও (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। পাওনা টাকা চাওয়ায় রনিকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিলেন বন্ধু মাসুম বলে জানিয়েছে পুলিশ। রনি নিখোঁজের পর সন্দেভাজন হিসেবে মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি রনিকে হত্যার পর মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেন। পরে মাসুমের দেখানো মতে গতকাল শুক্রবার ভোরে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ২৬ নম্বর ওয়ার্ডের বিসি দাস স্ট্রিটের ৯ নম্বরস্থ ৫তলা ভবনের নিচতলার খালি জায়গার মাটি খুঁড়ে হাত পা-বাধা ও মুখে পলিথিন পেঁচানো অবস্থায় রনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুজ্জামান বলেন, ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি তিন দিন আগে নিখোঁজ হন। তার ভাই শেখ আব্দুল করিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আমরা তদন্তে নামি। নিহতের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মাসুমকে থানায় এনে জিজ্ঞেসাবাদ করা হয়। তিনি বলেন, জিডি করার সময়ে মাসুম থানায় এসেছিলেন। মাসুম নিহতের বন্ধু। জিজ্ঞেসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তার কাছে শেখ ওয়াসিম রনি তিন লাখ টাকা পেতেন। ওই টাকার জন্য চাপ দিতেন রনি। তাই মাসুম টাকা দেওয়ার কথা বলে রনিকে নিয়ে তার বাসায় যান। পরে প্রথমে মাথায় আঘাত করে নিচে ফেলে হাত-পা বেঁধে মুখে পলিথিন পেচিয়ে তাদের বাসার নিচে ফাঁকা স্থানে দুই ভবনের ফাকে বালু মাটি চাপা দিয়ে রাখেন। মাসুমের কথা মতো সেখান গিয়ে বালু মাটি খুঁড়ে রনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার সকালে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বাসা খিলগাঁওয়ের শেখদী এলাকায়। পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের স্ত্রী নুসরাত জাহান সিমা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

 

সম্পর্কিত খবর

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম