Logo
Logo
×

জাতীয়

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

asif

asif

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক 
চট্টগ্রাম প্রতিনিধি - চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মো. জাকির হোসেন ওরফে নুরুল হক (৩৭) নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছগ্রামের ২৭ নম্বর ঘরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রুনা আক্তার (৩০)। তিনি বরমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইনজুরি এলাকার জামাল উদ্দিনের মেয়ে। আটক জাকির একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেশুয়া নয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক। পুলিশ জানায়, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রায় দুই বছর আগে জাকিরের সঙ্গে রুনার বিয়ে হয়। রুনা ১১ বছর বয়সী এক সন্তানের মা। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে বরমা গুচ্ছগ্রামের ওই ঘরে বসবাস করছিলেন তিনি। ঘটনার রাতে পারিবারিক বিষয় নিয়ে রুনা ও জাকিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির ক্ষিপ্ত হয়ে রুনাকে মারধর করেন বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যান রুনা। পরে রুনার জ্ঞান না ফেরায় জাকির তাকে খাটে তুলে শুইয়ে দেন এবং তার শ্বশুর জামাল উদ্দিনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় পল্লিচিকিৎসক বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে রুনাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশীদ পুলিশকে জানান। পরে চন্দনাইশ থানার ওসি এস. এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করে। একই সঙ্গে রুনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চন্দনাইশ থানার ওসি এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

সম্পর্কিত খবর

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম