Logo
Logo
×

জাতীয়

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

asif

asif

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পিএম

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

 কক্সবাজার প্রতিনিধি - কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৈয়দ করিম নামের এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ করিম দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। তার মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম অনীক চৌধুরী ও সাধারণ সম্পাদক জামাল সাদেকসহ সব কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে পানির মোটরের সংযোগ চালু করতে যান সৈয়দ করিম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার মোটরের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা জানান, দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনায় সামান্য অসতর্কতাই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ঘটবে তা কেউ কল্পনাই করেনি। ঘটনার বিষয়ে পুলিশ জানায়, হোয়াইক্যং এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 
 

সম্পর্কিত খবর

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম