Logo
Logo
×

জাতীয়

শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন: রাষ্ট্রপতি

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন: রাষ্ট্রপতি

শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন: রাষ্ট্রপতি 
নিজস্ব প্রতিবেদক - রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান এবং উৎকর্ষ আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), আগামী বছর এপ্রিল মাসে প্রস্তাবিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। 
 
সম্পর্কিত খবর

প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ছড়িয়ে পড়েছে অডিও রেকর্ড, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

ছড়িয়ে পড়েছে অডিও রেকর্ড, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

জ্বালানি সংকটের প্রভাব বোঝা যাবে ৩-৪ মাস পর: বিজিএমইএ সভাপতি

জ্বালানি সংকটের প্রভাব বোঝা যাবে ৩-৪ মাস পর: বিজিএমইএ সভাপতি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম