Logo
Logo
×

জাতীয়

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারকে শোকজ

asif

asif

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারকে শোকজ

নিজস্ব প্রতিনিধি-: টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রাতের আঁধারে ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে শোকজ করা হয়েছে। আগামী একদিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ৬ মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির এন্টারপাইজ (জেবি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটির কাজ শুরু হয় ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ও শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে। পরে সেতুটির কাজের মেয়াদ বাড়ানো হয়। এই সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হলেও ২০ শতাংশ কাজ বাকি আছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তারা বাধা দেন। এক পর্যায়ে কাজটি বন্ধ করা হয়। এ সময় স্থানীয়রা মোবাইলে কাজের ভিডিও ধারণ করেন। স্থানীয়রা চলে যাওয়ার পর রাতে আবার শুরু করে রাতের মধ্যেই তারা কাজটি শেষ করে। স্থানীয়দের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ পরিদর্শনে আসে। বিষিয়টি নিয়ে বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ও অনলাইনে সংবাদ প্রচার হওয়ায় কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। এদিকে, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন স্বাক্ষরিত তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) আহাদি হোসেনকে আহ্বায়ক ও বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী আলতাব হোসেনকে সদস্য করা হয়। কমিটিকে আগামী একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রকৌশল অধিদফতর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশসহ রেকটিফিকেশন করণ ও গাফিলতির জন্য কৈফিয়ৎ তলব করা হয়েছে। উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, যেসব জায়গায় নি¤œমানের কাজ হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। দ্রুতই কাজগুলো আবার করা হবে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশসহ রেকটিফিকেশন করণ ও গাফিলতির জন্য কৈফিয়ত তলব করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী একদিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

 

সম্পর্কিত খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হতে পারে: গণসংহতি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হতে পারে: গণসংহতি

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

আবাসিক হোটেল উঠেই বিয়ের জন্য চাপ, এরপর হত্যা

আবাসিক হোটেল উঠেই বিয়ের জন্য চাপ, এরপর হত্যা

চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা

চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম