বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
asif
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
নিজস্ব প্রতিনিধি-: মূলত বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকা- বাধাগ্রস্ত করা যাবে না। অথচ তারপরও জনমনে ধোঁয়াশা তৈরি করতেই কর্মসূচি দিচ্ছে বিরোধী দল। তিনি মনে করেন, বিরোধী দলের কর্মসূচি কোনও বাধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান। তিনি প্রশ্ন রাখেনÑ বাসে আগুন ধরাচ্ছে কে? বোমাবাজি করছে কে? এরা কি পলাতক ফ্যাসিস্ট? নাকি নতুন করে তৈরি হয়েছে? এখন তারা ফ্যাসিস্টের সঙ্গে মিলিত হয়েছে। না হয় ট্রেনে যখন আগুন দেওয়া হলো, তারপর যারা গ্রেপ্তার হলো, দেখা গেলো তারা জামায়াতের লোক। এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত একত্রে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার দুপুরে মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আরও অংশ নেন সংগঠনটির আহ্বায়ক কৃষিবিদ ড.কামরুজ্জামান ও সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির, এ্যাব নেতা নুরুন্নবী শ্যামল, আমিরুল হক টিপু, কেআইএফ সবুর, ইমরান রানা, আমানুল্লাহ আমান, প্রফেসর জামশেদ, ডাক্তার ডাক্তার মান্না, ডাক্তার মিঠু, ডাক্তার ভয়েজার, ডাক্তার তারেক ইঞ্জিনিয়ার সারোয়ার মাওলা, ড. আকিকসহ কয়েকশ’ কৃষিবিদ।
