Logo
Logo
×

জাতীয়

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড

asif

asif

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা এবাদত মীরকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ তাহসিন ইফতেখার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা কাজের সুবাদে আশুলিয়ায় থাকতেন। এ সুযোগে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন তার বাবা। ২০১৫ সালের ১৯ জানুয়ারি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় একই দিন প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন। মামলার বিচার চলাকালে আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ প্রায় ১১ বছর বিচারপ্রক্রিয়া শেষে গতকাল সোমবার আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। 
 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম