Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের লাশ

asif

asif

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধি-: রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর শাহ মখদুম ইনস্টিটিউট লাইব্রেরির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাফসান নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাফসান আর ফেরেননি। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন তিনি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাফসান নিয়মিত ওই মাঠে খেলাধুলা করতেন। তিনি সাঁতার জানতেন না বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত সোমবার সকালে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহালে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 
 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম