Logo
Logo
×

জাতীয়

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের লাশ পৌঁছালো গ্রামের বাড়িতে

asif

asif

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের লাশ পৌঁছালো গ্রামের বাড়িতে

নিজস্ব প্রতিনিধি-: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী শাহেদ আহমেদ আশিকের (৩৫) লাশ দেশে পৌঁছানোর পর গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। তার লাশ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকের পাশাপাশি অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে তার স্ত্রী ও দুই সন্তান। গতকাল শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির উঠানে তার দাদার কবরের পাশে তাকে দাফন করার হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকালে শাহেদের লাশ গ্রহণ করতে ঢাকায় যান তার স্ত্রী কাকলী বেগম ও দুই সন্তান। প্রিয়জনের লাশ নিয়ে বাড়িতে ফেরার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। শাহেদের ভাই মাসুম রানা জানান, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৫টার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সাহেদ। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে। ওই ঘটনায় অন্যদের সঙ্গে প্রাণ হারান শাহেদ। মাসুম রানা বলেন, গতকাল শুক্রবার সকালে ঢাকায় শাহেদের লাশ পৌঁছানোর পর তারা সেটি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। দুপুর আড়াইটার দিকে লাশ বাড়িতে পৌঁছায়। স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির উঠানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে। শাহেদের বাবা রফিকুল ইসলামও জীবিকার তাগিদে সৌদি আরবে থাকেন। পরিবারের এমন কঠিন সময়ে মা-বাবা দুজনই দেশের বাইরে থাকায় স্বজনদের মধ্যে শোক আরও গভীর হয়েছে। শাহেদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও দুই সন্তানকে রেখে তার এমন আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না কেউ। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন স্বজনেরা। 
 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম