Logo
Logo
×

জাতীয়

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি-: বগুড়ার শেরপুরে দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গোলাম রব্বানী (৩৩) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তরে এসআই হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ছোনকা ওভারপাস ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ওসি জাকির হোসেন এ তথ্য জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পুলিশ কর্মকর্তা গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি গত শুক্রবার রাত ৮টার দিকে বগুড়ার শেরপুরের ছোনকা ওভারপাস ব্রিজের সংযোগস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়ক বিভাজককে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পেছনের আসনে থাকা গোলম রব্বানী ঘটনাস্থলেই মারা যান। অন্য আরোহীরা আহত হয়েছেন। শেরপুর থানার এসআই জাহিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যান। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ফলে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। একজন আহত হলেও তার সন্ধান পাওয়া যায়নি। নিহত পুলিশ কর্মকর্তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম