Logo
Logo
×

জাতীয়

সিরাজগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

সিরাজগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি-: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। স্থানীয়দের ভাষ্য, গত শুক্রবার সন্ধ্যায় আকরামকে নিজের বাড়িতে ডেকে নেন মারুফ। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে লাশ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকরামের লাশ উদ্ধার করে। এ সময় মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিবকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কী কারণে আকরামকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকা-ের পেছনের কারণ জানতে তদন্ত করছে পুলিশ। 
 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম