Logo
Logo
×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি-: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (৩২) ও আসিফ (২৬) নামে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, গত শুক্রবার রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম