Logo
Logo
×

জাতীয়

টুপটুপ রিসোর্টে অগ্নিকা-ের ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার লাশ উদ্ধার

asif

asif

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

টুপটুপ রিসোর্টে অগ্নিকা-ের ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি-: কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকা-ের ঘটনার ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষক নাসরিন আক্তার মুক্তার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রিসোর্টের পাশের একটি ডোবা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করেন। একই দিন অগ্নিকা-ে নিহত ১০ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে লাশগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক আবদুল মান্নান। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, ডোবা থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার বলে ধারণা করা হচ্ছে। পরে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নাসরিন আক্তার মুক্তা (২৭) সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তিনি। রিসোর্টে অগ্নিকা-ের পর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল মঙ্গলবার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নতুন করে তল্লাশি শুরু করলে প্রায় দুই ঘণ্টা পর ডোবায় তার মরদেহের সন্ধান মেলে। রিসোর্টে অগ্নিকা-ে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার পরিচয় শনাক্তের পর গতকাল মঙ্গলবার তাদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন ঢাকার শ্যামলীর গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)। তাদের বাড়ি যশোরের মনিরামপুরে। অন্য পরিবারের নিহত ছয়জন হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), লায়লা জাহান নাবিলা (২৫), ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), তাঁর ছেলে মোহাম্মদ ফাইজান নূর (৬) এবং তাঁর ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তাদের বাড়ি ঢাকার বনশ্রী ও খিলগাঁও এবং বরগুনার আমতলী এলাকায়। অগ্নিকা-ের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত ও লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলেও নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধারের মধ্য দিয়ে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম