Logo
Logo
×

জাতীয়

ফরিদপুরে সরকারি সার পাচারের সময় ডিলার আটক

asif

asif

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

ফরিদপুরে সরকারি সার পাচারের সময় ডিলার আটক

নিজস্ব প্রতিনিধি-: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। আটক সার ডিলারের নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মালিগ্রাম ফ্লাইওভারের নিচে সারবোঝাই ট্রাকটির চলাচল সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশ ও প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাক, ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করেন। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় ওই ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ভর্তুকির সার অবৈধভাবে পাচারের অভিযোগে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম