Logo
Logo
×

জাতীয়

বাজারে নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার

asif

asif

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

বাজারে নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার

নিজস্ব প্রতিনিধি-: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দফায় দফায় বাড়লেও নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। অপরদিকে বিক্রেতারাও বলছেন, বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। এর সঙ্গে রয়েছে সরবরাহ সংকট। সব মিলিয়ে এলপিজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। সোমবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকটের মধ্যেই আবারও দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর একই পরিমাণ সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছিল। দফায় দফায় এই দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। নতুন নির্ধারিত দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। সে অনুযায়ী নতুন দামে সিলিন্ডার বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। শুধু ১২ কেজি নয়, ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার এলপিজি সিলিন্ডারের ক্রেতা, ব্যবহারকারী ও বিক্রেতারা জানান, দফায় দফায় দাম বাড়ায় বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন।

 

সম্পর্কিত খবর

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মানহীন ওষুধের ছড়াছড়ি ঠেকাতে বাড়ছে নজরদারি

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে ঘুমন্ত ভক্তকে কুপিয়ে হত্যা

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

খুলনায় বাবা-ছেলেকে গুলি করে হত্যায় গ্রেপ্তার ২

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো লাশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম