Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৯৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫১ জন গোয়েন্দা বিভাগ কর্তৃক ১২ জন, সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইলফোন, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 
 
সম্পর্কিত খবর

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম