Logo
Logo
×

জাতীয়

পুলিশের গাড়ি বহরে হামলার মামলায় নিজেকে নির্দোষ দাবি আইভীর

asif

asif

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম

পুলিশের গাড়ি বহরে হামলার মামলায় নিজেকে নির্দোষ দাবি আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি-: পুলিশের গাড়ি বহরে হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলায় আদালতে হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, নির্দোষ হয়েও আমি অপরাধী। নারায়ণগঞ্জে আমি সব সময় প্রতিবাদ করেছি হত্যা, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে- আর আজকে আমি-ই কি অপরাধী? এটার বিচারে আমার আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছেন- তারা দেখবেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দিয়ে বের হয়ে এ কথা বলেন। বিষয়টি নিশ্চিত করে কোট পুলিশের পরিদর্শক আব্দুস সালাম বলেন, সদর থানার একটি মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাজিরার নির্ধারিত তারিখ ছিল। সেই মামলায় তিনি গতকাল মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন। এই মামলায় তিনি ইতিমধ্যে জামিনে রয়েছেন। তিনি আরও বলেন, আইভীর হাজিরা দেওয়ার পাশাপাশি, তার আইনজীবীরা একটি আবেদন করলে সেটিও মঞ্জুর করেছেন আদালত। সে হিসাবে আগামীতে এই মামলায় আসামির পরিবর্তে তার আইনজীবীরা হাজিরা দিতে পারবেন। আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, পুলিশের গাড়ি বহরে করা হামলার মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ইতিমধ্যে জামিন পেলে তা চেম্বার কোর্টে যায়। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের আপিল বিভাগে জামিনের রুল নিষ্পত্তি হয়েছে। তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার ওনার হাজিরা ছিল। যেহেতু উনি দীর্ঘদিন কারাবাসী ছিলেন, শারীরিক অসুস্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা প্রদান করবে এই মর্মে গত তারিখে আদালতে দরখাস্ত দেওয়া হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। ফলে আগামীতে আসামির পরিবর্তে তার আইনজীবীরা হাজিরা প্রদান করবে। যতদিন পর্যন্ত মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে না নেওয়া হয় ততদিন পর্যন্ত আসামির পরিবর্তে আইনজীবীরা হাজিরা প্রদান করতে পারবে। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা হয়। সেই ঘটনায় মামলা হলে আইভীকে আসামি করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে দফায় দফায় মোট ১২টি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। আর এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করার পর গত ৩ জুন তিনি জামিনে কারামুক্ত হন।

 

সম্পর্কিত খবর

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলারের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ৪৫০ অভিযোগ, সমাধান ৩৩০টির

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালো শিশু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম